
ডেঙ্গু নিয়ন্ত্রণে এত আয়োজন, তবু মৃত্যু বাড়ছে কেন?
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ শিশুর মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬-তে।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১০ শিশু রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে–৪৮০ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৭ জন, সিলেটে ১৩৬ জন, খুলনায় ১০৭ জন, বরিশালে ১০৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ২৫ জন এবং রংপুর বিভাগে ৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
একই সময়সীমায় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৭২ শিশু।