
আইএমএফের নতুন ঋণ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত, আশাবাদী বাংলাদেশ
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫৯

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো। ফাইল ছবি
সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ০১ শতাংশ বা ৯৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ১০৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৩.৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৯.০১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। আর ডিএস-৩০ সূচক কমেছে ৯.১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪২৮ কোটি ৯৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৫ কোটি ৭৯ লাখ টাকা বা ১৫.৪২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৫৭ শতাংশ ও ০.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৭৬.৫৯ পয়েন্টে ও ৮৯৪৮.৩০ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ০.৯৪ শতাংশ ও সিএসই-৫০ ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৭৯২.০০ পয়েন্টে ও ১০৬৮.৮৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক কমেছে ০.১৩ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১৩৫১৬.৬৪ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ২৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ০৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর।