
জনগণের সরকার বলেই বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:১১

ফরেন ডিরেক্ট ইনভেস্টের প্রতীকী ছবি
২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
এ সময়ে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে।
দেশে ক্রিয়াশীল বিদেশিদের বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ আয় বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানের বরাতে বলা হচ্ছে, এপ্রিল-জুন প্রান্তিকে পুনর্বিনিয়োগ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ বেড়ে ২৬০ দশমিক ৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে নতুন ইকুইটি বিনিয়োগ এবং আন্তঃকোম্পানি ঋণের নিট প্রবাহ কমেছে।