
আজ কোথায় কী
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২০:৫৯

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিকেল ৪টায় রাজধানীর দোয়েল চত্বর সড়কের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান।
সকাল ১০টায় রাজধানীর ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডে সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত থাকবেন।
সকাল ১১টায় রাজধানীর ফরিদাবাদের বাংলাদেশ ব্যাংক কলোনিতে ওয়ার্ড পর্যায়ের নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হবে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নেতৃত্ব দেবেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।