
১৫ বছর পরে একসঙ্গে বড় পর্দায় আসছেন শাহরুখ-কারিনা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৬:২৬

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
ব্রেন টিউমারের চিকিৎসার জন্য দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান তানিয়া বৃষ্টি। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, কেমোথেরাপি চলছে। বর্তমানে তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তাই ভক্তদের ভালোবাসাকে অনুপ্রেরণায় নিয়ে অভিনয়ে ফিরতে চান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করান তানিয়া বৃষ্টি। পরবর্তী চিকিৎসার জন্য মার্চে ভারতের চেন্নাইয়ে যান। সেখানেও অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।