
বাবার ৯১তম জন্মদিনে সালমান খানের আবেগঘন শুভেচ্ছা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফাইল ছবি
একজন একটি ভিডিও তৈরি করলেন আর সেটি ছড়িয়ে দিলেন হাজারো মানুষ। ভিউ, লাইক, শেয়ার আর ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় পুঁজি হচ্ছে অন্যের সম্মান। এমন কঠিন প্রসঙ্গ তুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে এবার আওয়াজ তুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে ফারদিনের নামে বিতর্কিত একটি ভিডিও তৈরি করে। ওই পেজের ভিডিওতে দাবি করা হয়, নায়িকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দিয়েছেন মৌসুমীকে।
এ ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রতই ভাইরাল হলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মেহজাবীন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি, এরপর তাকে হেয় করতে তা ছড়িয়ে দেয়া কোনোভাবেই বিনোদন হতে পারে না।
স্ট্যাটাসে অভিনেত্রী দুঃখ প্রকাশ করে জানান, যিনি এমন আপত্তিকর কনটেন্ট তৈরি করছেন, দায় শুধু তার একার নয়। এমন ভুয়া কনটেন্ট যারা শেয়ার করে সেটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী। সমাজের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিনেত্রী বলেন, যাকে নিয়ে এমন কনটেন্ট, তার সম্মানহানির দায় নেবে কে?
মেহজাবীনের প্রশ্ন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে মা কিংবা বোন হতে হবে কেন? একজন মানুষের মর্যাদা রক্ষার জন্য তার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার প্রয়োজন কেন? প্রশ্নগুলোর মধ্য দিয়েই সমাজের মূল্যবোধ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।
আয়ের জন্য অন্য একজনের অপমান আর অসম্মানকে কেন বেছে নিতে হবে? কয়েকটি ভিউ কিংবা কয়েক ডলার আয়ের বিনিময়ে অন্যের সম্মানহানি কতটা গ্রহণযোগ্য?- এমন প্রশ্নও সমাজে ছুঁড়ে দিয়েছেন মেহজাবীন।
এসব প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিনেত্রী শুধু এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের বিবেক ও সামাজিক দায়িত্ববোধের প্রতিও আঙুল তুলেছেন মেহজাবীন চৌধুরী।