
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৩:৬

বলিউড তারকা সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। ফাইল ছবি
দশেরা বা বিজয়া দশমীর দিনে আসন্ন সিনেমা ‘উড়তা তীর’-এর প্রচারে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা জানাতে যান বলিউড অভিনেত্রী সারা আলি খান। প্রার্থনা করতে গিয়ে হঠাৎই আবেগ সামলাতে না পেরে কান্না করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
বুধবার (২১ অক্টোবর) স্বর্ণমন্দিরে সারা সঙ্গে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা ঐতিহ্যবাহী পোশাকে প্রার্থনারত সারা কাঁদছেন। পাশেই প্রার্থনারত ছিলেন আয়ুষ্মান।
দুজনের সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ঠিক কী কারণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী, তা এখনও অবশ্য জানা যায়নি।
আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘উড়তা তীর’। ‘পতি পত্নী ওর ওহ দো’-এরপর এটি আয়ুষ্মান ও সারার দ্বিতীয় সিনেমা। এর। সিনেমাটি নিয়ে আশাবাদী বলিউডের এ দুই তারকা।