
আবারও শাহরুখের সঙ্গে পর্দা কাঁপাবেন দীপিকা
সুনয়না বৃষ্টি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩০

পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান। ফাইল ছবি
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। এ সফরে অভিনেতার সঙ্গে আছেন তার মা ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।
অভিনেতার ঢাকা সফরের ঘোষণা দিয়েছে পাকিস্তানের লাইফস্টাইল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘Pakistan Livestyle Exhibition’।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘পাকিস্তান লিভস্টাইল এক্সিবিশন’ (Pakistani Wedding & Food Festival)-এর পঞ্চম সংস্করণে যোগ দিতে ঢাকা সফর করবেন অভিনেতা বিলাল আব্বাস খান। কারণ এ এক্সিবিশনে অভিনেতার মায়ের ডিজাইন করা পোশাক প্রদর্শিত হবে।
জানা গেছে, এ এক্সিবিশনে পাকিস্তানের ঐতিহ্যবাহী লাইফস্টাইল, ওয়েডিং কালেকশন, নানা ধরনের পোশাকের ব্র্যান্ড এবং পাকিস্তানি ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিলাল আব্বাস।
ঢাকার গুলশান-১ নম্বরে অবস্থিত গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর ৫ দিনব্যাপী উৎসবটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ উৎসবের মধ্যবর্তী সময়ে অর্থ্যাৎ শুক্রবার (৬ নভেম্বর) আয়োজনে উপস্থিত থাকবেন পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেতা।
সৌন্দর্য আর বৈচিত্রময় অভিনয় দিয়ে শুধু পাকিস্তান নয়, ভারত ও বাংলাদেশের ভক্তদের মন জয় করেছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ইশক মুর্শিদ’, ‘মেরে জিন্দেগী হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’, ‘চিখ’ ইত্যাদি।