
গ্রিন কার্ড পেলেন মৌসুমী, দেশে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্রেই থাকবেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৪:১৮

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে রজনীকান্তের ‘জেলার ২’। ছবি: সংগৃহীত
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে রজনীকান্তের ‘জেলার ২’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩১৭ কোটি রুপি।
আয়ের এই দাপটে রজনীকান্তের দুই পুরোনো ব্লকবাস্টার ‘কাবালি’ ও ‘এন্থিরান’-এর আজীবন আয়ের হিসাবও ছাড়িয়ে গেছে ছবিটি। ফলে মাত্র তিন দিনেই সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ‘জেলার ২’।
রজনীকান্তের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘২.০’। এরপর আছে ২০২৩ সালের ‘জেলার’ এবং ২০২৫ সালের ‘কুলি’। এবার সেই তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করতে এগিয়ে যাচ্ছে ‘জেলার ২’।
মাত্র তিন দিনেই রেকর্ড গড়া এই সিনেমা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, তা নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ।
২০২৩ সালের সুপারহিট ‘জেলার’-এর জনপ্রিয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ান হয়ে আবারও পর্দায় ফিরেছেন রজনীকান্ত।
সিক্যুয়েলটিতে তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। আর সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।
সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে আয়ের ঝড় তুলে নতুন করে আলোচনায় ‘জেলার ২’। এখন দেখার বিষয়, থালাইভার এই বক্স অফিস দাপট শেষ পর্যন্ত কত দূর যায়, আর নিজেরই কোন কোন রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।