
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:৪০

‘দেশু ৭’ সিনেমার ‘আমার সবকিছুতেই’ গানের পোস্টার। ফাইল ছবি
দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। নেটদুনিয়ায় এরই মধ্যে সিনেমাটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশ্যে এসেছে। ভক্তদের প্রশংসায় ভাসছে গানটি।
গত ৪ অক্টোবর চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ‘দেব ইন্টারটেন্টমেন্ট ভেঞ্চারস’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘দেশু ৭’ সিনেমার চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’। সপ্তাহ না পেরোতেই দর্শকপ্রিয়তায় গানটি পেয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ।
গানটির কমেন্ট বক্সে ভক্তরা বলছেন, দেব-শুভশ্রীর পুরনো সে জুটির রসায়ন আবারও পর্দায় খুঁজে পেয়েছেন তারা।
জিৎ গাঙ্গুলির গাওয়া গানে কখনও লাল, কখনও সোনালি আবার কখনও কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী। অন্যদিকে শ্রভশ্রীর সঙ্গে মিলিয়ে নতুন লুক দিয়ে নজর কেড়েছেন দেবও।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’। এ সিনেমার মাধ্যমেই নায়ক, প্রযোজকের পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।