
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫

বাঁ থেকে ঐশ্বরিয়া, নামাহ ও তার মা। ফাইল ছবি
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার পর নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছে খুদে শিশু শিল্পী নামাহ সিং দেওয়ানা। জেডব্লিউ ম্যারিয়ট -এর বৈশ্বিক ক্যাম্পেইন 'স্টে ইন দ্য মোমেন্ট'-এর একটি বিজ্ঞাপনচিত্রে তারা একসাথে কাজ করেন।
কাজটি শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পর্দার পেছনের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে খুদে এই অভিনেতা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নামাহ সিং দেওয়ানা জানায় সে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভালোবাসা, উদারতা ও মার্জিত স্বভাবের এক অনন্য প্রতীক বা অবতার হিসেবে দেখেছেন। বলিউড সুপারস্টারের সঙ্গে কাজ করার মুহূর্তগুলো সে তার জীবনের অন্যতম এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছে।
নামাহর ভাষায়,
এখনো বিশ্বাস করতে পারছি না, যার সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেন লাখো মানুষ তার সঙ্গে পর্দা ভাগ করে নেয়ার সুযোগ পেয়েছি। স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য কৃতজ্ঞ ঈশ্বর।
বলিউডে ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসা নতুন কিছু নয়। তবে পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব যে মুগ্ধ করতে পারে তারই অভিজ্ঞতা জানান দিয়েছে খুদে অভিনেতা নামাহ সিং দেওয়ানা।
শুধু ঐশ্বরিয়ার সঙ্গেই নয়, এর আগে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছে নামাহ। তবে ঐশ্বরিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা যে তার কাছে বিশেষ নামাহর আবেগঘন পোস্টে তা স্পষ্ট হয়ে উঠেছে।