
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই কমিটির সভাপতি ডাবলু, সেক্রেটারি পলাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২২:৩৯

ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে ২৩ দেশের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। ছবি সংগৃহীত
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো তৃতীয় ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট। তিন দিনের আয়োজনে ২৩টি দেশের ১৯০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ'র ভাইস প্রেসিডেন্ট এবং ওল্ড রেমিয়ানস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ।
তিন দিনের সামিটে বিভিন্ন কলেজের উপাধ্যক্ষ ও ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সহযোগী অধ্যাপক ও সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জাফর ইকবালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাসী, দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এই বিজনেস সামিটের আয়োজন।