
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৫:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে যাত্রাবিরতি করেছে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। ছবি: সময় সংবাদ
শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে যাত্রাবিরতি করেছে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। ট্রেন দুটি হল : ‘তিতুমীর এক্সপ্রেস’ ও ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’। ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রাতে ট্রেন দুটি থামার পর আতশবাজি ফুটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিতুমীর এক্সপ্রেস ট্রেন চিলাহাটি থেকে ছেড়ে রাজশাহী স্টেশনে পৌঁছায় রাত ১০টায়। আর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে রাজশাহী স্টেশনে পৌঁছায় রাত সাড়ে ১০টায়। ফলে তাদের ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা ভাড়া করে ক্যাম্পাসে আসতে হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এখন থেকে এই দুটি ট্রেন নিয়মিত যাত্রা বিরতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রী ও শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিন্টেনডেন্ট স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়। এখন থেকে এই দুটি রাতে ফেরার পথে নিয়মিত থামবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি।’
পোস্টে আম্মার আরও বলেন, ‘তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া অন্য রাতের ট্রেনগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস দেয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।