
২৩ দেশের শিক্ষার্থীর অংশগ্রহণে সফল ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চুয়েটে প্রায় এক মাস ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ছবি: সময় সংবাদ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করে। উল্লিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নিলেও যোগ দেননি চুয়েটের কেউ। সভায় অচলাবস্থা নিরসনে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা এবং সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো। এর দুদিন পর সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে চিঠি দিল শিক্ষা মন্ত্রণালয়।