
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৮:২৮

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ এখনও সম্পন্ন করতে পারেনি, মূলত সেগুলোর জন্যই এই সুযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
এতে আরও বলা হয়, সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দেয়ার শেষ সময়ও রাখা হয়েছে ২৯ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।