
অনুমোদনের জন্য আরও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন, যাচাই-বাছাই করছে ইউজিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৬

শিক্ষা সচিব আব্দুল খালেক: ফাইল ছবি
পতিত আওয়ামী লীগ সরকার ১৫ বছরে শিক্ষাখাতে যা করতে পারেনি, বর্তমান সরকার মাত্র ছয় মাসেই সেটি করে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব আব্দুল খালেক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) শিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
শিক্ষা সচিব বলেন, ‘সরকারের সকল সদিচ্ছা ও কার্যক্রমকে নষ্ট করার জন্য এখনো ফ্যাসিস্টরা সচেষ্ট রয়েছে। যদি কোন ফ্যাসিস্ট পাওয়া যায়, আর আমাদের কাজে কেউ বাধা দিলে আমরাও কঠোর হবো।’
তিনি আরও বলেন, ‘এই সরকারের আদেশ নির্দেশ প্রতিপালনের জন্য, যতটুকু শক্ত হওয়া দরকার ততটুকুই হবে শিক্ষা মন্ত্রণালয়। এই সরকারের ন্যায় সঙ্গত সকল কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।’
অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও দুর্নীতি রোধ করে এবং অনেক দিকে কাটছাঁটের পর সরকার পে স্কেল ঘোষণা করেছে বলেও জানান আব্দুল খালেক।