
জমি দখল কিংবা চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূলে গিয়েছিলাম: ইশরাক
ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:৪৯

ওসমানী উদ্যানে নির্মাণ করা জুলাই স্মৃতিস্তম্ভও ১৯ অক্টোবর উদ্বোধন করা হবে। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যান দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর খুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
নতুন করে উদ্যান ঢেলে সাজানোর পর ১৯ অক্টোবর সকালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বোরবার (১১ অক্টোবর) বিকেলে উদ্যানের আধুনিকায়ন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভার আগে এসব কথা জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, উদ্যানটি উদ্বোধনের পরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি উদ্বোধন করা হবে জুলাই স্মৃতিস্তম্ভের।