
চট্টগ্রামে ছয় বছর অচল ৪ কোটির এস্কেলেটর ফুটওভার ব্রিজ
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২০:১৮

খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সময় সংবাদ
দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সরকারের বৃহত্তর লক্ষ্য। এজন্য হাঁস প্রজনন খামারের সক্ষমতা বাড়াতেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও ভূমিকা রাখবে এ খাত।
তরুণদের খামারভিত্তিক উদ্যোগে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে। তরুণ উদ্যোক্তাদের খামার গড়ে তুলতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে খামার চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্কসংলগ্ন ঝিলপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।