
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে সম্প্রীতির বন্ধন
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৯:৮

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি: সময় সংবাদ
যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন ট্রেনটির শত শত যাত্রী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এরপর পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে স্টেশনে আটকা পড়ে ট্রেনটি।
খবর পেয়ে আখাউড়া থেকে ট্রেনের একটি রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
স্টেশন মাস্টার জানান, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে এই বিলম্বের কারণে কোনো যাত্রী যাত্রা বাতিল করতে চাইলে টিকিটের টাকা ফেরত দেয়া হবে।