
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য, চ্যাম্পিয়ন চুয়েট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৩

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী
অপতথ্য-গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বলেছেন, সাম্প্রতিক সময়ে এর সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১৫৮ অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে নিয়ে। আর ৪১০টি প্রধানমন্ত্রীকে জড়িয়ে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি বলেন, সাংবাদিকের রাজনৈতিক দল সমর্থন অন্যায় নয়। তবে পক্ষপাতগ্রস্ত হয়ে সত্য গোপন করা ঠিক না।
সত্য প্রকাশ করার পরে, সাংবাদিকরা যে কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারেন, যোগ করেন প্রেস সচিব।
তিনি বলেন, সাংবাদিকতার বিস্তৃতির সঙ্গে দায়িত্বহীনতাও বেড়েছে, ফলে সংবাদের গ্রহণযোগ্যতা কমেছে। অপতথ্য ঠেকাতে সঠিক আইন প্রয়োজন।
সাংবাদিকরা দায়িত্বশীল হলে সোশ্যাল মিডিয়ায় গুজব-অপতথ্য কমে আসবে জানিয়ে সব মিডিয়াকে
ফ্যাক্টচেক অনুষ্ঠান করার পরামর্শ দেন প্রেস সচিব।
২০২৪ সালের পাঁচ আগস্টের পর কথা বলার স্বাধীনতা, গুম-খুন না হওয়ার নিশ্চিয়তা মিলেছে, এক প্রশ্নের জবাবে বলেন সালেহ শিবলী।