
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪১

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি
সমুদ্রকেন্দ্রিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে গিয়ে পরিবেশের ঝুঁকি বাড়ানো যাবে না। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার এ খাতের সব সম্ভাবনা কাজে লাগাতে চায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে শুধু বাণিজ্য নয়, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
অন্যদিকে, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়ানো, প্রযুক্তি বিনিময় এবং টেকসই প্রবৃদ্ধিতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল।