
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৪:২৮

থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আতিয়ার রহমান
পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী আতিয়ার রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, পরকীয়ার সন্দেহ থেকে ৪ মাস আগে স্ত্রী শাহানাজ খাতুনকে তালাক দিয়েছিলেন আতিয়ার রহমান। তবে গত সপ্তাহে তাদের সন্তান রায়হানের মধ্যস্থতায় বাবা-মা পুনরায় এক ছাদের নিচে সংসার শুরু করেন। কিন্তু এর মধ্যেই ফের স্ত্রীর প্রতি সন্দেহের জেরে ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই শাহানাজ খাতুনকে হত্যা করেন আতিয়ার রহমান।
কোতোয়ালি থানার ওসি মো. বদরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত আতিয়ার রহমান থানায় উপস্থিত হয়ে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, আতিয়ার রহমান বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।