
রাজধানীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২১:৫৪

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাস ঘিরে উদ্ধার অভিযান | ছবি: প্রতিবেদক
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের একই স্থানে আলাদা দুর্ঘটনায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন এবং বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত এবং বুধবার (২১ অক্টোবর) বিকেলে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
বিকেলের দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর আটকে যায়।
এ ঘটনায় ট্রাকচালকসহ ৩ জন প্রাণ হারান।
ঘটনার পরপরই খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।
আহত যাত্রীদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এর আগে, গত রাত দেড়টার দিকে একই স্থানে ইবাদ পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতরা হলেন উপজেলার আটলিয়া ইউনিয়নের নর্নিয়া গ্রামের রাফিউর রহমান গাজী (৪০) এবং ইউনুচ সরদার (২৫)।