
কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
শাতিলা শারমিন
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে জাতিসংঘের অন্তর্বর্তী আবাসিক সমন্বয়কারী ক্যারোল
রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
একইসঙ্গে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের অব্যাহত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় হুমায়ুন কবির জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান।
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতিসংঘের অন্তর্বর্তী আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে জাতিসংঘের কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়ায় ফ্লোর-স্মেরেজনিয়াকের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও জোরালো সমন্বয় এবং বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলগত কাঠামো (২০২৬-২০৩১)-এর সঙ্গে জাতিসংঘের কর্মসূচিগুলোর আরও ঘনিষ্ঠ সামঞ্জস্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।