
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য, চ্যাম্পিয়ন চুয়েট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে এসআরবি। এর মধ্যে ৪ জন এনবিআর-প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতরের কর্মী।
এসআরবি বলছে, পরীক্ষা শুরুর আগে ভোরবেলায় তাদের কাছে প্রশ্ন পাঠায় অন্য আরেকজন। মূলহোতাদের ধরতে কাজ চলছে।
প্রসঙ্গত, ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের ঘটনা জানাজানি হলে, পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসআরবি।
সেখানে জানানো হয়, তাদের হাতে গ্রেফতার হয়েছেন এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ, কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদফতরের ডাটা এন্ট্রি অপারেটর রুবেল, বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি ও হাসিনুর রহমান সুজন নামে ৭ জন।
এসআরবি জানায়, ১০ অক্টোবর ভোরে এনবিআরের অফিস সহায়ক নুর মোহাম্মদের কাছে প্রশ্ন আসে। তিনিই বাকিদের কাছে প্রশ্ন হস্তান্তর করেন। পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এ চক্র। চক্রটি প্রশ্নফাঁসের দ্বিতীয় ধাপে কাজ করে।