
গাইবান্ধায় নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৪০

শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় ক্রাউন প্লাজায় জোন্টা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশে জোন্টা ক্লাবগুলোর আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও আন্তর্জাতিক সংহতি আরও জোরদার করা অপরিহার্য।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় ক্রাউন প্লাজায় জোন্টা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশে জোন্টা ক্লাবগুলোর আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাবাদ এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—জাতিসংঘের এই তিন মূল স্তম্ভের প্রতি বাংলাদেশের অঙ্গীকার নতুন করে জোরদার করা হয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠা ও সহযোগিতা জোরদারেও বাংলাদেশ গঠনমূলক ভূমিকা রাখছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।