
সংবিধান সংস্কারে লক্ষ্য অর্জনই বেশি গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৫:১০

ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের পর এবার গাজীপুরের কাশিমপুরে এ কারখানার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, সোয়া ১০টার দিকে আগুনের খবর পাওয়া যায়। ১০টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ইউনিট যায়। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বাড়ে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’
এর আগে গত ১৭ অক্টোবর বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর তিনদিন আগে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।