
সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায় সরকার: অর্থমন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২১:৪

এস কে সৌরভ। ফাইল ছবি
নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দেলিয়াই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানায় সাধারণ জিডি করেছেন তিনি।
জিডিতে দেয়া সৌরভের অভিযোগ অনুযায়ী, তার ভাগিনা মেহেদী হাসান আবেদের সঙ্গে এক মোটরসাইকেল চালকের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ওই চালক তার ওপরও চড়াও হন। পরে ফোন করে সহযোগীদের ডেকে এনে তাকে মারধর করে।
পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়ার পর তিনি প্রাথমিক চিকিৎসা নেন।