
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: সারাহ কুক
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১:৪

নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন আইজিপি আলী হোসেন ফকির, ছবি: সময় সংবাদ
অপরাধীরা যত ক্ষমতাবান হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এই হুঁশয়ারি দেন তিনি।
আইজিপি বলেন, ‘পাড়া মহল্লাগুলোতে মাদক ও কিশোর গ্যাং ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আর সব অপরাধের মূলেই হচ্ছে মাদক। মাদকের কারণে হত্যাকান্ডের ঘটনাও ঘটছে।’
মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, ‘অপরাধীরা যে মতের বর্ণের ধর্মের বা যতো ক্ষমতাবান হোক না কেন পুলিশ তাদের কাউকেই রেহাই দেবে না।’
পাড়ায় পাড়ায় যুব সমাজ মাদকের সঙ্গে যুক্ত হয়েছে উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, ‘তারা পড়াশোনা ছেড়ে এখন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় অন্ধকার জায়গায় নেশা করে। এটার কারণে সব ক্রাইমের মূল কারণ আমরা দেখতে পাচ্ছি বড় বড় খুন হচ্ছে। সব কিন্তু নেশাগ্রস্ত লোক। কিশোর গ্যাং নির্মূলে আমরা কাজ করছি।’
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওসি হবে সদস্য সচিব। টিএনও হবে সভাপতি।’
২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ে পুলিশের মধ্যে ভীতিকর পরিস্থতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অবস্থাটা ছিল পুলিশ রাস্তায় ডিউটি করতে ভয় পেত। সেখান থেকে পুলিশকে আমরা ঘুরে দাঁড় করেছি। তাদের মনোবল ক্যাপাসিটি ও স্কিল বৃদ্ধি করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। মানুষ যাতে নিরাপদে ঘরে বসবাস করতে পারেন এবং দিনে রাতে নির্ভয়ে বাইরে চলাচল করতে পারে, নিরাপদে ঘরে ফিরতে পারে সেই পরিবেশ সৃষ্টি করেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা দেন। সহযোগিতা ছাড়া কিন্তু হবে না।’
পাশাপাশি আইনের প্রয়োগ যথাযথভাবে বাস্তবায়ন করতে দেশের প্রচলিত সব আইন মেনে চলতে প্রতিটি নাগরিককে আহ্বান জানান আইজিপি আলী হোসেন ফকির।
আইন প্রসঙ্গে নাগরিক সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আইন ঠিক রাখতে হলে সিটিজেনদেরকে আইন মানতে হবে। আইন ভঙ্গকারী সিটিজেনতো দেশের কোন উপকারে আসবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একযোগে কাজ করব। আইনকে প্রতিষ্ঠিত করব। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ইম্পায়ার করব। তা না হলে তো আপনার আমার কারো ভবিষ্যৎ নিরাপদ না।’