
কিশোরগঞ্জে মালিকদের দ্বন্দ্বে ঢাকার সঙ্গে কয়েকটি কোম্পানির বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বাস্তবায়ন হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি সময় সংবাদ
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বাস্তবায়ন হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যলয়ে সাইবার সুরক্ষা আইন নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রস্তাবিত আইনটি সরকারের জন্য বুমেরাং হবে, আত্নঘাতী হবে। সরকারের উচিত এই অবস্থান থেকে সরে আসা।
ইফতেখারুজ্জামান বলেন, আইনে প্রাধান্য পেয়েছে কীভাবে ক্ষমতাকে আরও কুক্ষিগত করা যায়। যার মাধ্যমে বাকস্বাধীনতাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। ভুয়া তথ্য ঠেকানোর নামে মানুষের অধিকারকে ‘ক্রিমিনালাইজ’ করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া ফেসবুক, ইউটিউবের মতো যেসব অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম রয়েছে তাদের অ্যাকাউন্টটিবিলিটি নিশ্চিত না করা গেলে অনলাইনে মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন শুধু আইন করে বন্ধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।
একই অনুষ্ঠানে ক্ষমতাসীন সরকার সমালোচনার বিরুদ্ধে আইন করতে চায়, কিন্তু ক্ষমতা হারানোর পর তারাই অন্যায়ের শিকার হয় বলে মন্তব্য করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।
অন্য বক্তারা আইনে মানহানি, দায়মুক্তি বিষয়টি না রাখার কথা জানান। এছাড়া সাংবাদিকরা এই আইনের আওতায় না পড়লে সরকারকে তা আইনে উল্লেখ করে দেয়ার পরামর্শ দেন তারা।
গোলটেবিল বৈঠকে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ প্রমুখ।