
জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশ নয়, প্রবৃদ্ধিরও বড় চ্যালেঞ্জ: সিপিডি
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০:১৫

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এ নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
একই দিন দুপুর ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।