
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২১:০৯

পদ্মা ব্যাংক বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে বাংলা কিউআর কোডের প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শওকত আলী খান বলেন, পদ্মা ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সর্বশেষ বৈঠকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে। এখন আমানতকারীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।
এদিকে, সোনালী ব্যাংকের কিউআর কোড সেবা নিয়েও তথ্য দেন তিনি।
শওকত আলী খান জানান, এখন পর্যন্ত তিন লাখের বেশি মার্চেন্টকে কিউআর কোড দিয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটির ই-ওয়ালেট ব্যবহার করে কিউআরের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকার লেনদেন হচ্ছে।