
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭

সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীতে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের বাসার দোতলার কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা ছুরি দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত সাদ্দামকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।