
অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২২:২৪

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের কলাতলীতে একটি হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সুগন্ধা এলাকার প্লট-১৫, ব্লক-বির হোটেল কক্স এম্বেসেডরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলান আচার্য জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের কলাতলীস্থ হোটেল কক্স এম্বেসেডরের নয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৬টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, আগুনে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন নেভানোর কাজে ডিএডি, সিনিয়র স্টেশন কর্মকর্তা, লিডার, তিনজন চালক ও ১২ জন ফায়ার ফাইটারসহ মোট ১৮ জন সদস্য দায়িত্ব পালন করেন।