
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি
সরকার ঢাকার চারপাশে ৯৫ কিলোমিটার সার্কুলার রোড করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সড়কমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে ৯৫ কিলোমিটার সার্কুলার রোড করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্কুলার রোডের ১২ কিলোমিটার করবে সিটি করপোরেশন, বাকিটা করবে সড়ক ও সেতু বিভাগ। এরইমধ্যে ৫ কিলোমিটার বাস্তবায়নের পথে। তবে পূর্বাঞ্চলের রুটটি এখনো ঠিক হয়নি। পুরো সড়কটির বেশ কিছু অংশ উড়ালপথ হবে। পুরো প্রকল্পের ব্যয় ও অর্থায়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী ব্যয় সংকোচনের অনুশাসন দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকায় প্রবেশ না করেই উত্তরবঙ্গের যানবাহন সহজে দক্ষিণ-পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে। এতে চাপ কমবে রাজধানীর ওপর।