
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯

হাইকোর্ট। ফাইল ছবি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। আবদনে তিনি জানান, দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টির মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
তিনি বলেন, দেশের সাংস্কৃতিক শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে সংবিধানের ২৩ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
অভিযোগ করে তিনি বলেন, ধর্মের নাম ব্যবহার করে একশ্রেণির মানুষ অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। রিট আবেদনে, রবীন্দ্রনাথের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা এবং গানসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তার দাবি করেন তিনি।