
বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামির বাড়িতে আগুন
প্রতিবেদক, বেনাপোল
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০:৫৬

বেনাপোল স্থলবন্দর। ছবি: সময় সংবাদ
শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শনিবার (২৪ অক্টোবর) থেকে আবারও সচল হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য। পূজা ও সাপ্তাহিক ছুটিতে গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধের কবলে পড়েছিল বন্দরটি।
এ দিকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য খালাস শুরু হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে জমে থাকা পণ্যের জট। পণ্য ছাড়করণ ও খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট আমদানিকারক, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটি শেষে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। এ ছাড়া রেলপথেও পণ্য আমদানি করা হয়। প্রতিদিন বন্দর থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় হয়; যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য, শিশুখাদ্য, মাছ, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য।
অন্যদিকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে: পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক পণ্য, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছসহ বিভিন্ন পণ্য। তবে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাট,পাটজাত দ্রব, তৈরি পোশাক ও গার্মেন্টস সামগ্রী সড়ক পথে দেড় বছর ধরে রফতানি বন্ধ রয়েছে। আর বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তে বন্ধ সুতা আমদানি।