
প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
প্রতিবেদক, ভোলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৫:৩৮

ভোলায় পূজামণ্ডপ পরিদর্শনে আন্দালিব রহমান পার্থ। ছবি: সময় সংবাদ
নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচারের আশ্বাস দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার সঠিক তদন্ত করবে এবং আইন সবার জন্যই সমান।
বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অনলাইনে অপপ্রচার বন্ধের বিষয়ে বলেন, আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমরা স্টেকহোল্ডারদের সাথে কথা বলছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সাথে কথা বলছি। এটা শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই প্রবলেম। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এটা এটার একটা ম্যাচিউর পর্যায়ে চলে যাবো।
শারদীয় উৎসবের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে আরও বলেন, আমরা আগেও বলেছি এখনো বলছি যে জাতীয়তাবাদী সরকার সব মত এবং সব অবস্থান বিশ্বাস করে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু-মুসলমান আন্তরিকভাবে একই ছাদের নিচে আমরা সবাই থাকতে পারি এবং নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি।
এসময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।