
মালেয়শিয়ার বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:২৭

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া যুবক ইমন। ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় ইমন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমন উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমন মোটরসাইকেল চালিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথে ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।