
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক
শেরেবাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২০২৯ সাল নাগাদ সেখানে দাফতরিক কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।
একইসঙ্গে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।