
মালয়েশিয়ায় যেভাবে হবে কর্মী নিয়োগ
প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৬:২৫

নিহত তারেক রহমানের বাড়িতে উৎসুক মানুষের ভিড়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অতিষ্ঠ আচরণ সহ্য করতে না পেরে হাত-পা বেঁধে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জন্মদাতা বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান (২৮) বাহেরচর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক আগে মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ার কারণে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। দেশে ফেরার পরও তিনি মাদকের গ্রাস থেকে বের হতে পারেননি। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
গতকাল বুধবার রাতে নেশার টাকার দাবিতে তারেক নিজ বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে গভীর রাতে বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের মাথার পেছনে ও কানের নিচে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’