
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২:৩

ওয়াজ মাহফিলের টেবিলে ৫০ হাজার টাকা দরের সেই একহালি কমলা। ছবি: সময় সংবাদ
একহালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকা! আর সেই সাথে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে। এ কমলা কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন নামের এক ব্যক্তি।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে রাজনগর উপজেলার মরিচা মাদ্রাসায় ওয়াজ শেষে দোয়া মাহফিলের আগে কমলা এবং খেজুর নিলামে উঠলে তা এ দামে বিক্রি হয়।
ক্রেতা প্রবাসী আব্দুল মালিক রুকন জানান, মাদ্রাসার উন্নয়ন তহবিলে সহয়তার জন্য তিনি এ দামে কমলা কিনেছেন।
রাজনগর মরিচা মাদ্রাসা কমিটির সভাপতি সোলেমান আহমদ সাংবাদিকদের জানান, প্রতি বছর এ মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এ ওয়াজ মাহফিলে মাদ্রাসা উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করতে কোনো না কোনো ফল প্রতি বছর নিলামে তোলা হয়। এ বছর একহালি কমলা আর আধা কেজি খেজুর নিলামে উঠানো হয়। মাহফিল শেষে প্রথমেই একহালি কমলার নিলাম ডাকা হয়। এতে মাহফিলে আসা বিভিন্ন জন এ কমলা একেক দামে দরদাম করতে থাকেন। এক পর্যায়ে এসে ৫ হাজার টাকা এ চার কমলার দাম ওঠে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন এই একহালি কমলার দাম ৫০ হাজার টাকায় কিনে নিতে আগ্রহ দেখান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আব্দুল মালিক রুকনের কাছেই ৫০ হাজার টাকায় এ কমলা বিক্রি করে দেন। এ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্কাসেমী। তিনি নিজেই কমলা ফল আর খেজুর নিলামে তোলে দরদাম হাঁকেন।
অপরদিকে আধা কেজি খেজুর নিলামে বিক্রি হয় ১৫ হাজার টাকায়। প্রবাসী আব্দুল মালিক রুকন জানান, তিনি মাদ্রাসার উন্নয়নে নিজ ইচ্ছায় ৫০ হাজার টাকায় এ কমলা কিনেছেন। ওয়াজ মাহফিলের প্রধান বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্কাসেমী জানান, মাদ্রাসার উন্নয়নের সহযোগিতা হিসেবে এটি অত্যন্ত নেকির কাজ।