
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনেরই
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:৪৯

গোলাম মোহাম্মদ সামদানী। ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে দলীয় সূত্র জানায়, কুমিল্লা মহানগর জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে একটি সভা চলাকালে কয়েকজন যুবক সেখানে ঢুকে হইচই করেন। পরে তারা চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনে থাকা একটি গাড়ি ভাঙচুর করেন। সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ওই যুবক গোলাম মোহাম্মদ সামদানী বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তার সংশ্লিষ্টতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘গোলাম সামদানীর বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে সাময়িক অব্যাহতি দেয়ার কয়েকটি কারণ রয়েছে। দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং বুধবার সন্ধ্যায় কুমিল্লা জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় তাকে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাই দলীয় সিদ্ধান্তের জন্য তাকে নোটিশ দেয়া হয়।