
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৪

বাম দিক থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি
যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটকে পুঁজি করে এলপিজি নিয়ে ধর্মঘট ডেকে মূল্য বাড়ানোর পাঁয়তারা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আগামী বৃহস্পতি ও শুক্রবার এলপিজি ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এদিকে বৈঠক শেষে একই কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এলপিজি ব্যক্তিখাত কেন্দ্রিক একটি ব্যবসায়িক পণ্য। সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করার জন্য যা কিছু দরকার তাই করা হচ্ছে। তবে এলপিজির বাজার পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সংকট তৈরি করলে সরকার বরদাশত করবে না।
এসময় যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান উভয় মন্ত্রী।