
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দ্বীন মোহাম্মদ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮

তৌফিক ইমরোজ খালিদী। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আগামী শনিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশে পৌঁছাবে। লন্ডনে জানাজা শেষে শুক্রবার সন্ধ্যায় তার কফিনবাহী ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে।
তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, দেশে আনার আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে জোহরের নামাজের পর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সাংবাদিকতা করেন তৌফিক ইমরোজ খালিদী। ব্রিক লেইন জামে মসজিদের জানাজায় তার সাবেক সহকর্মী ও যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনে গিয়ে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। সেখান থেকে তাকে দ্রুত লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে (ব্রেইন হেমোরেজ) আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরদেহ ঢাকায় পৌঁছানোর পর দেশে তার দ্বিতীয় জানাজা ও দাফনকাজের বিস্তারিত সময়সূচি জানাবে পরিবার।