
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
জহিরুল হক বাবু, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০:৪

ফুলে সাজানো গাড়িতে অবসরে যাওয়া শিক্ষিকাকে বিদায় জানাচ্ছেন শিক্ষার্থী-সহকর্মীরা। ছবি: সময় সংবাদ
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রেহানা আক্তার। প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে রাখতে ফুলে সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনায় তৈরি হয় আবেগঘন পরিবেশ।
উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেহানা আক্তারের অবসর উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. গোলাম সারওয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রয়াত শিক্ষিকা পারুল আক্তারের আত্মার মাগফিরাত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রেহানা আক্তারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
সহকারী শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে রেহানা আক্তারের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এ সময় বক্তারা শিক্ষকতা জীবনে তাঁর অবদান স্মরণ করেন।
অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা রেহানা আক্তারকে ফুলে সাজানো গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেন। প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। ফুলে সজ্জিত গাড়িতে তাঁর বাড়ি ফেরার দৃশ্য হয়ে ওঠে শিক্ষকতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক আবেগঘন স্মারক।