
লঘুচাপ ও টানা বৃষ্টির বার্তা
হায়দার আলী
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৩:১৬

ছবিটি সংগৃহীত
গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
স্বজনরা জানান, টঙ্গীর চেরাগআলী এলাকার একটি বাড়ির নিচ তলায় ভাড়া বসবাস করতেন গার্মেন্টস কর্মী দম্পতি লাল চান-নাসিমা খাতুন ও তাদের ১৬ বছর বয়সী মেয়ে স্কুলছাত্রী তানিশা আক্তার।
ভোরে ঘুমন্ত অবস্থায় বাসায় বিস্ফোরণ হলে আগুন ধরে যায় ৩ জনের শরীরেই। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তাদের শ্বাসনালীসহ শরীরে ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।