
নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
সিলেট ব্যুরো
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২

সিলেটে শেভরন বাংলাদেশ কার্যালয়ের প্রধান ফটক। ছবি: সময় সংবাদ
সিলেটে শেভরন বাংলাদেশ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় ১৫০ কর্মীর বকেয়া বেতন-ভাতা আটকে রাখা, বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতির উদ্যোগ এবং চাকরি বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে কোনো ধরনের নোটিশ ছাড়াই কয়েকজন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে দাবি আদায়ে শেভরনের কার্যালয়ে অবস্থান নেন তারা।
কর্মীদের দাবি, তাদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্মীদের চাকরি বহাল রাখতে হবে।
আন্দোলনকারীরা জানান, দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে শেভরন বাংলাদেশের সিকিউরিটি কো-অর্ডিনেটর খুরশেদ আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে সিকিউরিটি অফিসার মনিষ কান্তি, নাদির লতিফ, নাজিম এহসান, পরিদর্শক রনজিত নাথ, ফারুক আহমেদ, আলাউদ্দিন, সওমনি শর্মা, হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।