
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, নওগাঁ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭

বুধবার (৭ অক্টোবর) সকালে ৭টার দিকে নওগাঁর সদরে চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। ছবি: সময় সংবাদ
নওগাঁয় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া লক্ষণপুর এলাকার হাজী ইশারত আলী চাতালে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেস হাঁপানিয়াপাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে হাজী ইশারত আলী চালকলে ১২ শ্রমিক কাজ করছিলেন। এ সময় বয়লারে ধান সিদ্ধ করার কাজ চলছিল। সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে বয়লারের ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশ ও ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বয়লারের ওপর থাকা শ্রমিকরা ছিটকে পড়ে আহত হন। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্কিত হয়ে শ্রমিকরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আব্দুল খালেক মারা যান। আহত চার শ্রমিক সেখানে চিকিৎসাধীন।
এ দিকে ঘটনার পর চালকলের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, ‘বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’