
দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২০:২৭

সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সরকার ধর্ম-বর্ণে বিভাজন চায় না উল্লেখ করে সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমরা সম্প্রীতি নিশ্চিত ও প্রতিষ্ঠিত করতে চাই।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনীতে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে বিচ্ছিন্নভাবে পূজা উদযাপন হলেও; এবারের আয়োজন হয়েছে ঐক্যবদ্ধ ভাবে।
তিনি বলেন, সবাই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে; সরকার শুধু এটি বিশ্বাস করে না, প্রতিষ্ঠিত করতে চায়।
সনাতন ধর্মাবলম্বীরা যেন ন্যায্য অধিকার বুঝে পায় সে লক্ষ্যে কাজ করছে বিএনপি, যোগ করেন শেখ রবিউল আলম।